1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

নেত্রকোনার কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা কলমাকান্দায় ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। উপজেলা সদরের এতিমখানা রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চিনি জব্দ করা হয়।জানা গেছে,উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এক শ্রেণির চোরাকারবারি দীর্ঘদিন ধরে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী অবৈধ ভাবে আমদানি করে আসছে।সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল ও থানা পুলিশের দল নিয়ে এক যৌথ অভিযান পরিচালনা করেন কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।এ অভিযানে চোরাকারবারি রফিকের গুদামঘরে থাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ জানান,কলমাকান্দা থানায় এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD