1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষা বোর্ড ঘেরাও-বিক্ষোভ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পঠিত

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষা বোর্ড ঘেরাও-বিক্ষোভ

রাজশাহী ব্যুরো


পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ২০২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করে তারা।


রাজশাহী সরকারি সিটি কলেজের আন্দোলনরত শিক্ষার্থী ফরহাদ মাহমুদ গণমাধ্যমকে জানান, ২০২০ সালের আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীরা দুই বছর করে সময় পেয়েছে পুরো সিলেবাস শেষ করার। এর পরের পরীক্ষার্থীরা করোনার কারণে সময় পায় আড়াই বছর। তবে আমরা অর্থাৎ ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীরা মাত্র দেড় বছর সময় পেয়েছি পুরো সিলেবাস শেষ করার। তাই আমাদের দাবি, পরীক্ষা পেছাতে হবে অথবা ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে। এই দাবি আদায়ে সারাদেশের এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করেছি।
বেলা ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। বিক্ষোভ মিছিলটি শিক্ষা বোর্ডের সামনে পৌঁছলে শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির কার্যালয় থেকে বের হয়ে আসেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধিকে তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন এবং সকলের সুবিধার্থে শিক্ষা বোর্ডের প্রধান ফটক ছেড়ে দাঁড়াতে অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানের কাছে তাদের দাবি তুলে ধরে এবং ফিরে যায়।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির গণমাধ্যমকে বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিয়েছি। তবে পরীক্ষা পরীক্ষার মতোই হবে। শিক্ষামন্ত্রী আইসিটি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, ২৫ নম্বরের প্রাকটিক্যাল এবং ৭৫ এর স্থলে ৫০ নম্বরের থিউরি পরীক্ষা হবে। এটি সরকারি পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের কাছে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটি বাস্তবায়ন করবো। এর বাইরে আমাদের কিছু করার নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD