1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

নওগাঁয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২২৯ বার পঠিত

নওগাঁয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
একদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে একের পর এক বন উজাড় হচ্ছে। ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, অসময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষের জনজীবন বিপর্যস্ত। সেটি থেকে মুক্তির লক্ষ্যে ‘ গাছ লাগাই, পরিবেশ বাঁচাই ’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে নওগাঁ বন্ধুসভা।

গতকাল সোমবার (১৫ জুলাই) নওগাঁ পৌরসভার কোমাইগাড়ী এলাকায় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ ও ঔষুধিসহ বিভিন্ন গাছের শতাধিক চারা রোপণ করা হয়।

কর্মসূচি উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা মোফাখখার হোসেন খান, ডিএম আব্দুল বারী ও সামসুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন, তেতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, নওগাঁ বন্ধুসভার সভাপতি রাবেয়া আফরোজ, সহ-সভাপতি সানম সাবিবর, যুগ্ন সাধারণ সম্পাদক সুষ্মিতা সাহা ও নুরী হাফসা, কোষাধ্যক্ষ আব্দুস সালাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD