1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহে সামাজিক সংগঠন “বন্ধন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

ময়মনসিংহে সামাজিক সংগঠন “বন্ধন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন:

খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ

শুক্রবার ৫ জুলাই বিকেলে সামাজিক সংগঠন বন্ধন এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর ৩১ নং ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া ফিসারির মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম। বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের
সহ সভাপতি ঈঞ্জিনিয়ার শফি কামাল, সহ সভাপতি আবু সাদাত মোঃ সায়েম,সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ রানা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সোহেল রানা সোহাগ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফ আলম,
ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক ইসরাত জাহান লোপা,প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক মিলন মিয়া,ক্রীড়া সম্পাদক ফরিদ রাহাত ,
সহ সম্পাদক জাফর কায়সার লিমন, সহ সম্পাদক আব্দুল্লাহ ইবনে জোবায়ের শান্ত, কার্যনির্বাহী কমিটির সদস্য নাসির হোসাইন,
সদস্য সাংবাদিক মফিদুল ইসলাম লাভলু। এছাড়াও শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মনজুরুল হক,জুয়েল, মুক্তা, তিথি, ছোয়া, রাহাতুল ইসলাম সুপ্রিয়, ইফতি, সাকিল,আইয়ুব খান, মার্জিয়া, শিরীন, ধ্রুব, মসুদ ইসলাম। উল্লেখ্য যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই নগরীর অসহায় দুস্থ মানুষের সেবার পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতায় সর্বদা নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাসেও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে চলেছে। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD