1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

মেহেরপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২০৩ বার পঠিত

মেহেরপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

মেহেরপুর প্রতিনিধি ঃমক্কা চক্ষু হাসপাতালের উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে সপ্তাহব্যাপী চক্ষু ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এ চক্ষু ক্যাম্পের চিকিৎসা সেবা শুরু হয়।

আন্তর্জাতিক সেবা সংস্থা “আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগীতায় মক্সা চক্ষু ক্যাম্প আয়োজিত এ চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা ও ৫০০ (পাঁচশত) রোগীর ছানি অপারেশন করা হবে।
প্রাথমিক বাছাই পর্বে ৫০০ (পাঁচশত) রোগীকে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা—খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। ১৩জন ডাক্তারের সমন্বয়ে মোট ১০০জনের মেডিকেল টিম রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করছেন। আল—বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল—নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদানে নিয়োজিত আছেন।

আল—বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ড. আহমেদ তাহের আল—মিম্বারির সার্বিক দিকনির্দেশনায় বাস্তবায়িত এ চক্ষু ক্যাম্প পরিচালনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার, ওবায়েদ উদ জামান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD