1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে মদ খেয়ে রাস্তায় মাতলামি গ্রেফতার -২। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

 

নেত্রকোনার দুর্গাপুরে মদ খেয়ে রাস্তায় মাতলামি গ্রেফতার -২

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে মদপান করে প্রকাশ্যে মাতলামী করায় দুইজনের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।দণ্ডিতরা হলেন- দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের জুলহাস মিয়া (৩৫) ও একই ইউনিয়নের আগার গ্রামের বাদশা মিয়া (৫২)। পুলিশ তাদেরকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে। জানা যায় ,নেত্রকোনার দুর্গাপুরে সোমবার রাতে মদপান করে রাস্তায় মাতলামীসহ বিভিন্ন লোকজনকে গালমন্দ করতে থাকে জুলহাস ও বাদশা। পরে বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়৷ দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান জানান, মদপান করে প্রকাশ্য মাতলামী করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘন করায় দুইজনকে কারাদণ্ডসহ ৫০০ টাকা করে জরিমানা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন,ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে আজ (২৫ জুন) মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD