1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের ছেড়াঁ তারে জড়িয়ে দুই জনের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০৫ বার পঠিত

শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের ছেড়াঁ তারে জড়িয়ে দুই জনের মৃত্যু।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০), অপরজন হলেন একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রিমালের প্রভাবে ঝড়ো হাওয়ায় শেরপুরের নকলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ এর একটি পিলার থেকে তার ছিঁড়ে যায়। দুইদিন পর আজ বিকেলে ওই এলাকায় বিদ্যুৎ আসলে ওই ছেঁড়া তারে ফিরোজ মিয়া জড়িয়ে পড়ে। সে সময় তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার এগিয়ে আসলে সেও ওই একই তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD