1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজবাড়ী ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক” নূর “কে অব্যাহতি। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৮১ বার পঠিত

শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজবাড়ী ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক” নূর “কে অব্যাহতি

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার আদনান নূর ইসলামকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান দৈনিক নয়া কন্ঠ কে সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুমোদনক্রমে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার আদনান নূর ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে আরিফুল ইসলাম রোমান বলেন, গত শুক্রবার (২৪ মে) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন শেষে বাসযোগে গোয়ালন্দে ফিরছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার। এসময় শাখার যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার আদনান নূর ইসলামসহ কয়েকজন হামলা করে সবুজকে পিটিয়ে মারাত্মক আহত করেন। সবুজ এখন জীবন মৃত্যুর সদ্ধিক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, এছাড়া ওই দিন বেলা ১১টার দিকে কর্মী সম্মেলন শুরুর পূর্বে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলনস্থলে চেয়ারে বসা নিয়ে ঝামেলা করেন শাহরিয়ার আদনান নূর ইসলাম। এসব অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD