1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

প্রভাতী সোনালী রোদ্দুর – শাহানাজ শিউলী 

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পঠিত
oplus_35

প্রভাতী সোনালী রোদ্দুর

শাহানাজ শিউলী

বিবশ অক্ষীতে নেই আষাঢ়ের ঢল

আছে চৈত্রের খরা

নেত্রের কর্ণে নিবিড় দহন জ্বালা

বুকের গহীনে সমাধিস্ত করি পোড়াময় স্বপ্ন

হৃদপিণ্ড ছিড়ে পালিয়ে বেড়ায় প্রভাতী

ফরসা রোদ্দুর।

দীর্ণ হৃদয়ের তটরেখায় খুঁজি সত্যের আলো

ক্ষণে ক্ষণে ঝলসে উঠি প্রখর রৌদ্রে

বারবার দংশন করে তিমির আঁধার

চক্ষুবিহীন চক্ষে খুঁজি মুক্তির দীপক

চারিদিকে ভয়াল মৃত্যুর প্রগাঢ় ছায়া

সভ্যতার অপসৃয়মান আভাটুকু পড়ে

 থাকে কঙ্কাল হয়ে।

জানিনা, মুক্তি কোথায়? কতদূর?

কবে? কখন? তিমির ভেদ করে আসবে

 প্রভাতী সোনালী রোদ্দুর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD