1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

স্বার্থে দ্বিমত – সোহরাব হোসেন 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

স্বার্থে দ্বিমত

সোহরাব হোসেন

কেমন জানি শহরের চারপাশ এখন
প্রায়ই নিস্তব্ধতার বেষ্টনীতে আবদ্ধ!
ভাঙা ছেঁড়া জুতা সেন্ডেলে ছেয়ে গেছে
শহরের প্রধান রাস্তাগুলো।
তিনচাকার ড্রাইভারদের মনে
বিরাজমান বেশ থমথমে ভীতি!
অর্তকিত অবস্থায় পরিবেশন হচ্ছে
শিক্ষাসহ সামাজিক পরিবেশ,
শর্ত অ-শর্তের জুড়িয়ে দেওয়া বেড়াজালে।
নিরাপত্তা আজ নির্বাসনে,চলার পথ বাঁধাগ্রস্থ ;
অনুমানেও ধরা দিচ্ছে না!
কে সঠিক আর কে বেঠিক?
ওরা কারা,কেন করছে এমন?
কেনই বা আচরণে উদ্ভট চেতনা?
কোথাও কি চেতনাতে পড়েছে ভাটা?
না-কি নেশায় জেগেছে পরিবর্তন?
ওরা কি সবাই এক, না-কি স্বার্থে দ্বিমত!
ওদের শিক্ষা,শেখানো যাবে কি পরবর্তী প্রজম্মকে
না-কি ধাবমান উদ্ভুদ্ধ চেতনায় সমাজ হবে ধন্য?
তোমার চালিকাশক্তি যদি হয় মঙ্গলার্থে,
তুমি রবে জনশক্তির শীর্ষ স্থানে।
ধৈর্যের ললাটে চুম্বন করে এগিয়ে যাও সামনে,
ঘাটতি হতাশাকে আড়ালে গুছিয়ে,
উড়িয়ে দাও সাফল্যের জয় গান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD