1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর-লুটপাট, দেশীয় অস্ত্রসহ আটক ৬। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২১০ বার পঠিত

শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর-লুটপাট, দেশীয় অস্ত্রসহ আটক ৬

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে
দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের তিনটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুুটপাট চালানো হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করে। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ৫২ জনকে এজাহারভূক্ত এবং ২ থেকে ৩’শ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের রফিকুল ইসলাম ও সাবু বিশ্বাস সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সোমবার দুপুরে দু-পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রফিকুল ইসলামের সমর্থকেরা মিজানুর রহমান ও আবু দাউদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। মিজানুর রহমান ও আবু দাউদ বিশ্বাস সাবু বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করে।

মিজানুর রহমানের বড় ভাই আব্দুল আলীম বিশ্বাস জানান, আমার ছোট ভাই মিজান ঢাকায় থাকে। রফিকুল ইসলাম, আতিয়ার বিশ্বাস, ইদ্রিস ও আরিফের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা আমার বাড়িতে থাকা ব্যবসার ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় আটক ৬ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ বাদী একটি মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD