1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করছে বাংলাদেশ ব্যাংক। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে পঞ্চগড়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখায় উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক শামীম হোসেন। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পঞ্চগড় শাখার প্রধান ও এফএভিপি ফয়জুর রহমান। কর্মশালায় পঞ্চগড় সদরের বিভিন্ন এলাকার প্রায় একশ উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তা অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর বলেন, তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী হতে হবে। একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে পারেন। এ লক্ষ্যেই সারা দেশে পাঁচ হাজার নতুন উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক।

 

তিনি আরও জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এ অর্থের ৫০ শতাংশ বিনিয়োগ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে দেওয়া হবে। ২৮ বছর বয়স পর্যন্ত তরুণ উদ্যোক্তারা এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। গবাদিপশু পালন, হস্তশিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন উদ্যোগ গ্রহণে এ অর্থায়ন করা হবে।

 

কর্মশালায় বক্তারা বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সম্ভাবনা থাকলেও অনেক সময় প্রয়োজনীয় পুঁজি ও সঠিক দিকনির্দেশনার অভাবে তারা এগিয়ে যেতে পারেন না। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

 

পঞ্চগড়ের তরুণদের জন্য এ কর্মসূচি আত্মকর্মসংস্থান ও নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার একটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করেছে। যথাযথ পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোগের সমন্বয় ঘটাতে পারলে এ কর্মসূচির মাধ্যমে জেলার তরুণদের মধ্য থেকেও উঠে আসতে পারেন সফল উদ্যোক্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD