
পোরশায় করফিউ চলছে ঢিলেঢালা
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
কারফিউ ঘোষণা করা হলে বাড়ির বাইরে থাকা লোকজন দোকান পাট বন্ধ করে ভেতরে গেলেও কিছু কিছু দোকানে কেনাকাটা করতে দেখা গেছে।
আজ শনিবার ২০জুলাই২০২৪ সকাল ৯টায় উপজেলা প্রশাসন থেকে ভ্যানে মাইক বেঁধে এলাকার বিভিন্ন রাস্তায় আগামী রবিবার সকাল ১০ পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে ঘোষণা করা হয়। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ১৯জুলাই২০২৪ হতে দিবাগত রাত ১২টা থেকে ২০জুলাই দুপুর ১২টা পর্যন্ত এবং পুনরায় ২০জুলাই ২০২৪ হতে ২১জুলাই২০২৪ সকল ১০টা পর্যন্ত । খাদ্য পন্য বহনকারী জনগণ ও যানবাহন, চিকিৎসা সেবা ও জ্বালানি কাজে নিয়োজিত জনবল ও যানবাহন ফায়ার সার্ভিস ও জরুরী পরিসেবা এই কারফিউয়ের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দেয়া হয়।
উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের গাড়ি টহলরত আছে এবং পুলিশ দোকান পাট বন্ধ ছাত্র বহন থেকে বিরত থাকার নির্দেশ দেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রয়েছে রাস্তা ঘাটে ছিটেফোঁটা লোক গাংগুরিয়া বাজার,সারাইগাছি মোড় ও সুতরইল মোড় ঘুরে দেখা যায়। তাছাড়া বিকেলে কিছু দোকান খোলা রাখতে দেখা গেছে।