1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহামান্য হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।

বাদী বিবেকানন্দ দাস জানান, লোহাগড়া পৌর এলাকার ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় বিবাদী সুবাস চন্দ্র দাসের সাথে মোট ৩৫টি দাগে ৫একর ৯৬ শতাংশ জমি নিয়ে তিনি ১৯৮৯ সালের ৩৯ নং ডিগ্রি ও ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখের নিম্ম আদালতের ০৭/২০২৪ রায় বাতিল চেয়ে বিগত ২০২৫ সালের ২৮ জুলাই মহামান্য হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান’র আদালতে ২৭৯৮ নং মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মহামান্য হাইকোর্টের বিচারপতি উক্ত মামলার আদেশে বলেন যে, ‘রুলের শুনানি চলাকালীন রুলের নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে মামলার জমির দখল ও অবস্থানের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো’ আদেশের কপি বাদী ও বিবাদীকে ডাকযোগে পাঠানোরও নির্দেশ প্রদান করেন।

বিবাদী সুবাস চন্দ্র দাস হাইকোর্টের উক্ত আদেশ অমান্য করে বৃহস্পতিবার (২৫জুন) সকাল ৮টার দিকে আর এস ১২৩৭ নং বিবাদমান দাগের ২০ শতাংশ জমির ওপর জোরপূর্বক পাকা দালানঘর ও অ-গভীর নলকুপ স্থাপনের কাজ চলমান রেখেছেন। বাদী হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করে নির্মাণ কাজে বাধাঁ দিলে বিবাদী জোরপূর্বক নির্মাণ

কাজ অব্যহত রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে সুবাস চন্দ্র দাস বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি তিনি জানেন না।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD