1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের কাজ শুরু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৭১ বার পঠিত

ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের কাজ শুরু।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টিপাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে বৃষ্টিপাত বন্ধ হলে এ পানি কমতে সময় লাগে প্রায় এক ঘন্টা। এতে ধান বিক্রেতা ও ক্রেতারা চরম দুর্ভোগে পড়েন।

বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টিপাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে বৃষ্টিপাত বন্ধ হলে এ পানি কমতে সময় লাগে প্রায় এক ঘন্টা। এতে ধান বিক্রেতা ও ক্রেতারা চরম দুর্ভোগে পড়েন।

এ দুর্ভোগে লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত হেরিং বোন বন্ড রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। আজ ২৫/০৫/২৪ ইং রোজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ধানহাটি মোড়ে এ রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

​​​
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD