1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বালিয়াকান্দীতে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর সেলিম এগিয়ে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২৬ বার পঠিত

 

বালিয়াকান্দীতে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে

কোহিনুর সেলিম এগিয়ে

নিজস্ব প্রতিবেদক ঃ আসছে আগামী ২১ মে ২০২৪ ইং রোজ মঙ্গলবার রাজবাড়ির বালিয়াকান্দী উপজেলা নির্বাচনে ভোটারদের প্রথম পছন্দের তালিকায় এগিয়ে আছে কোহিনুর সেলিম এর কলস প্রতিক।

বালিয়াকান্দীর বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, বালিয়াকান্দীতে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান, এদের মধ্যে এবারের নির্বাচনে নতুন মুখের সন্ধানে নতুন এবং পুরাতন ভোটারেরা। তরুন ভোটারদের প্রথম ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিতে চায়, আর এবার তারা বেছে নিয়েছে তাদের পছন্দের প্রার্থী কোহিনুর সেলিম কে।

পুরাতন ভোটারের মধ্যে অধিকাংশ তাদের মত দিয়েছে কোহিনুর সেলিমের পক্ষে, অনেকের সাথেই কথা বলে জানা যায়, তারা এবার নতুন মুখের সন্ধানে, ভোটের আগে আমরা অনেকের অনেক কিছু শুনি, কিন্ত ভোটের পরে আর খবর থাকে না, তাই আমরা এবার নতুন মুখ চায় এবং আমাদের অতি পরিচিত ডা. আবু সেলিম এর স্ত্রী কোহিনুর সেলিম কে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে অধিকাংশের মত।

কোহিনুর সেলিম জানান, আমি আশা করি নির্বাচন কমিশন যেভাবে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেছে, সেটা বজায় থাকলে আমি নিশ্চিত বিজয় হয়ে আসবো ইনশাল্লাহ, কারন আমি প্রতিটা জায়গা প্রতিটা বাড়ি বাড়িতে যাচ্ছি এবং আমাকে এলাকার ভোটারেরা দীর্ঘ দিন যাবৎ চিনে, সেই জায়গা থেকে তারা আমাকে এবারের নির্বাচনে বিজয়ী করে আনবে বলে দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন তাদের অভিমত এবং এর ব্যত্যয় ঘটবে না বলে জানান নতুন পুরাতন ভোটারেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD