1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে আর এম পি’র নোটিশ।

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে আর এম পির নোটিশ।

রাজশাহী ব্যুরো ঃ সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পহেলা বৈশাখ ১৪৩১ বর্ষবরণের যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা ঐ দিন সন্ধ্যা ৬ টার পূর্বে শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) এর (ছ), (জ), ২৬(ট)(ই) ও  ২৬ (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগত জনসাধারণ কোনরূপ ব্যাগপ্যাক/হাতব্যাগ/লাইটার/ম্যাচ ইত্যাদি বহন করতে পারবেন না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল  ১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD