1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রাজশাহীতে মৃত ও গুরুতর আহত সরকারি ২৫ কর্মচারীর পরিবার পেলেন ১ কোটি ৮০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার পঠিত

রাজশাহীতে মৃত ও গুরুতর আহত সরকারি ২৫ কর্মচারীর পরিবার পেলেন ১ কোটি ৮০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীতে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে ১ কোটি ৮০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এই চেক কিছুটা হলেও অসহায় পরিবারের অনেক কাজে আসবে। পরিবারের  ভরণ -পোষণের পাশাপাশি সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে ব্যয় করতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন , নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অয়ন ফারহান শামস প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী রাজশাহী পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার বানুর পরিবারকে ৮ লাখ টাকা, বোয়ালিয়া ভূমি অফিসের প্রসেস সার্ভার আজিজুর রহমানের পরিবারকে ৮ লাখ টাকা, পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল আমিরুল ইসলামের পরিবারকে ৮ লাখ টাকা এবং আরো একজনের পরিবারকে ৪ লাখ টাকা সহ ২৫ জনের পরিবারের মাঝে ১ কোটি ৮০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD