1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার পঠিত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

মোঃ আজিজুর রহমান,তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ ও ‘বাংলা নববর্ষ-১৪৩১’ বরণ ও উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৮ এপ্রিল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন শীর্ষক প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস সাহদাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD