1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার পঠিত

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে  গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো মো: রহিদুল ইসলাম (২০), মো: রবিন (১৯), মো:  নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)।  রহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে, রবিন চন্দ্রিমা থানার ছোনবনগ্রামের মো: রিপনের ছেলে, নাসির আসাম কলোনীর মৃত জলিলের ছেলে, রকি শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত সাত্তারের ছেলে ও আরাফাত চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ের দেলোয়ারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই তানভীর আহম্মেদ ও তাঁর টিম থানায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত ২৭ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারপিট করার ঘটনার সঙ্গে জড়িত আসামিরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ৯ টায় বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রহিদুল ইসলাম, রবিন ও নাসিরকে গ্রেপ্তার করে।

ঐ অভিযানে রকি আহমেদ শিমুল ও ফারহান আরাফাতকে গ্রেপ্তার করা হয়।   তারা গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে দোকানদার নূর জামানকে মারপিটের ঘটনার সঙ্গে জড়িত আসামি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD