1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

কমনওয়েলথ গেমস থেকে উধাও দুই বক্সার

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪৩২ বার পঠিত

বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে অংশ নিতে ইংল্যান্ড থেকে উধাও হয়ে গেছেন পাকিস্তানের দুই খেলোয়াড়।

গেমস শেষ হওয়ার পর থেকেই তাদের পাওয়া যাচ্ছে না বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে অবশ্য তাদের ‘নিখোঁজ’ বলা হচ্ছে।

পাকিস্তানের জাতীয় ফেডারেশনের বরাতে পত্রিকাটি জানিয়েছে, নিখোঁজ দুই খেলোয়াড় বক্সিং ইভেন্টে পাকিস্তানের হয়ে কমনওয়েলথ গেমসে গিয়েছিলেন। ইংল্যান্ড থেকে নিখোঁজ হয়েছেন এ দুই বক্সার।

পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ) সচিব নাসের তাং জানিয়েছেন, এ দুই বক্সারের নাম সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ দল। গেমস শেষে ইসলামাবাদে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তারা।

এই দুই বক্সারের পাসপোর্টসহ ভ্রমণের নথিগুলো এখনো ফেডারেশনের কর্মকর্তাদের কাছে রয়েছে। সেসব নথির তথ্যাদি যুক্তরাজ্য ও লন্ডনের পাকিস্তান হাইকমিশনে দেওয়া হয়েছে।
এদিকে নিখোঁজ বক্সারদের ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ)।

বিষয়টি নিয়ে অবশ্য দুশ্চিন্তা করছেন না তারা। কারণ দেশের বাইরে গিয়ে পাকিস্তানি অ্যাথলেটদের এভাবে পালিয়ে যাওয়া নতুন কিছু নয়। গত জুন মাসে হাঙ্গেরিতে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে পালিয়ে যান দেশটির জাতীয় সাঁতারু ফাইজান আকবর।

এবারের কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে কোনো পদক পায়নি পাকিস্তান। ভারোত্তোলন এবং জ্যাভলিন থ্রোতে দুটি স্বর্ণসহ এই গেমসে আটটি পদক পেয়েছে পাকিস্তান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD