1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে মাকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ছেলে রাহিম। রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২২৭ বার পঠিত

ঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত

আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ

শেরপুরের ঝিনাইগাতীতে সন্ত্রাসী হামলায় হাসানুজ্জামান (৪০) নামে এক যুবলীগ নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। ১ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। হাসানুজ্জামান উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে ও কাংশা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াই টার দিকে হাসানুজ্জান স্থানীয় মহারশি নদীর বালু মহালের ইজারার শেয়ারের টাকা জমা দেওয়ার জন্য প্রাইভেটকারে হলদিগ্রামে যাচ্ছিল। এ সময় পুর্ব শত্রুতার জেরধরে খোশনুর আবেদন সোহেল ও আব্দুর রউফ নামে দুই যুবক প্রাইভেট কারের গতিরোধ করে তাকে নামিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় আহত হয় হাসানুজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD