1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সূর্য টা যখন হয় রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার।

শেরপুর নালিতাবাড়ীতে পরকীয়ার জেরে ফেসবুক লাইভে এসে যূবকের আত্মহত্যার চেষ্টা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পঠিত

শেরপুর নালিতাবাড়ীতে পরকীয়ার জেরে ফেসবুক লাইভে এসে যূবকের আত্মহত্যার চেষ্টা।

মোঃ আমিনুল ইসলাম / আল আমিন

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিট পর ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করে জনি আহম্মেদ (২৩) নামে এক যুবক। ২৬মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নাজিমদ্দিনের ছেলে।

জানা গেছে, তিন বছর বয়সী এক ছেলে সন্তানের জনক জনি আহম্মেদ গত ২ বছর ধরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার এক গারো উপজাতি কন্যার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। জনি ওই মেয়েকে বিবাহ করতে চাইলে তার পরিবার থেকে এই বিয়ে মেনে নেবে না বলে জানিয়ে দেয়। জনি আহম্মেদ যদি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মেয়েটির পরিবার মেনে নেয়ার শর্ত দেন। এনিয়ে মঙ্গলবার জনির পরিবারে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে সে দুপুরে তার ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর ফেইসবুক লাইভে এসে ফাঁস দিয়ে আত্বহত্যার চেষ্টা চালায়।
ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাহাদ হোসেন জানান, জনি আহম্মেদকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD