1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণায় স্বামীর কুড়ালের কোপে স্ত্রী খুন, স্বামী আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

নেত্রকোণায় স্বামীর কুড়ালের কোপে স্ত্রী খুন, স্বামী আটক

শহীদুল ইসলাম রুবেল , নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে পাষন্ড স্বামীর কুড়ালের কুপে স্ত্রী রুবিনা আক্তার (৩০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। সে একই গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে।গত (১৫ মার্চ) শুক্রবার দুপুরের দিকে খাটপুরা গ্রামে ভিকটিমের নিজ বসতঘরে এ ঘটনাটি ঘটে।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম (পিপিএম) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের খাটপুরা গ্রামে মৃত আসাদ মিয়ার মেয়ে রুবিনা আক্তারের সাথে টেংগা গ্রামের মৃত: কালাচান মৃধার ছেলে সাইদুল (৪৫) এর সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার অনেক দিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন সন্তানাদি হয়নি।
দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে বিরোধ চলে আসছিলো। ভিকটিম রুবিনা আক্তার (৩০) তার স্বামী সাইদুলকে নিয়ে খাটপুড়া গ্রামে তার পিতার বাড়িতেই বসবাস করত। তিনি আরও জানান, হঠাৎ (১৫ মার্চ) শুক্রবার দুপুরে দিকে নিজ বসত ঘরে ভিকটিমের সাথে তার স্বামী সাইদুল এর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সাইদুল কুড়াল দিয়ে ভিকটিম এর গলার নীচে কুপ দিয়ে গলার রগ কেটে গুরুতর জখম করে। রক্তক্ষরণের কারণে ভিকটিম তার বসত ঘরেই মারা যায়। রমজানের তারাবির নামাজ শেষে প্রতিবেশীরা খোঁজ পেয়ে স্বামী সাইদুলকে (৪৫) পালানোর সময় আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করে থানায় নিয়ে যায় ও রুবিনার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ভিকটিমের ছোট বোন ইয়াসমিন বাদী হয়ে সাইদুলকে আসামি করে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD