1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণার মদনে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৪ জন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২১২ বার পঠিত

নেত্রকোণার মদনে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৪ জন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

যাত্রাখালী খালের ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সবুজ (১০) নামের এক শিশু নিহত এবং আরো ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা আড়াইটার দিকে নেত্রকোণা জেলার মদন উপজেলা ফতেপুর ইউনিয়নের ফতেপুর পশ্চিম পাড়া গ্রামের যাত্রাখালী খালের পাড়ে।নিহত সবুজের দাদা ইব্রাহিম মুন্সী বলেন, যাত্রাখালী খালের পাশে আমাদের পারিবারিক একটি ডোবা গত বছর একই গ্রামের হিরন এর কাছে এক বছরের জন্য লিজ দিয়েছিলাম। গত কার্তিক মাসে এই সময় সীমা শেষ হয়ে যায়। হিরণ ও তার লোকজন শুক্রবার দুপুরে আমাদের ডোবা সেচে মাছ ধরা শুরু করে। আমরা বাধা
দিতে গেলে হিরনের লোকজন আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।প্রতিপক্ষের হামলায় আমার নাতি সবুজ ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সবুজ ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের আশেক মিয়ার ছেলে। হামলায় আরো চার জন আহত হয়। আহতরা হলেন, আশেক ( ৪০), হেকিম (৪৫), সোলেমান (২০) ও হৃদয় ( ৩০)।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত মল্লিক (৫০), আনচু মিয়া (৬০), চাঁন মিয়া (৪৫)সহ পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকারের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিপক্ষের হামলায় শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD