1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শহীদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থ রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের মাঝে প্রদান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২১২ বার পঠিত

শহীদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থ রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের মাঝে প্রদান।

_____________রাজশাহী ব্যুরো

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানকে নিয়ে লিখিত ‘শহিদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থটি রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে গ্রন্থটি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, গ্রন্থটি লিখেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন ও শাহরিয়ার মাহমুদ প্রিন্স।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চেীধুরী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সচিব মোঃ মোবারক হোসেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD