1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুর ঝিনাইগাতীতে দুই কৃষকের এক একর জমির চিচিঙ্গা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৭২ বার পঠিত

শেরপুর ঝিনাইগাতীতে দুই কৃষকের এক একর জমির চিচিঙ্গা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ শেরপুরের ঝিনাইগাতীতে দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শনিবার ( ৯ মার্চ) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িয়ারপার গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হচ্ছেন ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে আব্দুল মালেক ও মৃত ছাবের আলীর ছেলে আজাহার আলী। জানা গেছে ওই দুই কৃষক ৫০ শতাংশ করে এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেন। চিচিঙ্গা চাষে প্রতিজন কৃষকের ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। ইতিমধ্যেই চিচিঙ্গা উৎপাদন শুরু হয়েছে। এ অবস্থায় কে বা কাহারা শনিবার রাতে ওই দুই কৃষকের চিচিঙ্গা বাগানের পুরো গাছগুলো উপড়ে ফেলে। ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রোববার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে যান । এ সময় উপস্থিত সকলকে বলতে শোনা গেছে গাছের সাথে এ কেমন শত্রুতা। ওই দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত উপড়ে ফেলায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুইটি। দুই কৃষক পরিবারের জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিলো চিচিঙ্গা ক্ষেত। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় আলাদা ভাবে দুই জনে অভিযোগ দায়ের করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD