1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

রাজশাহী নগরীতে পলাতক আসামি’র অস্থাবর সম্পত্তি ক্রোক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২২৩ বার পঠিত

রাজশাহী নগরীতে পলাতক আসামি’র অস্থাবর সম্পত্তি ক্রোক।

____________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করেছে কাটাখালী থানা পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কাটাখালীর আশরাফের মোড়ে অবস্থিত আসামির বসত বাড়িতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল, একটি টিভির মনিটর ও দু’টি স্পিকার ক্রোক করে নিয়ে আসে পুলিশ।

পলাতক আসারি নাম মো: সালাউদ্দিন (৩৬)। সে কাটাখালি থানার আশরাফের মোড় এলাকার মো: তাহাজ উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিৎ করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মো: সালাউদ্দিন সে একজন কুখ্যাত চোর তার বিরুদ্ধে কাটাখালি থানায় একটি চুরির মামলা রয়েছে। সেই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন।

আদালতের আদেশ মান্য করে সোমবার ভোরে আসামির বাসায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার একটি পালসার মোটরসাইকেল, সয়ন কক্ষে থাকা একটি টিভির মনিটর ও দু’টি স্পিকার ক্রোক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দিনের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD