1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

যারা খেলার যোগ্যতা রাখে না তাদের সাথে খেলা যায় না : শামীম ওসমান – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রতিপক্ষের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আপনাদের সঙ্গে খেলবো না। আপনারা খেলার যোগ্য না। ভালো মানুষের সঙ্গে খেলা যায়। ওদের সঙ্গে কী খেলবো? চোর-বাটপার সব একদিকে হয়েছে। বিদেশে বসে বোম মারেন, একুশে আগস্ট ঘটান।


শুক্রবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে এ সম্মেলনের আয়োজন করা হয়
শামীম ওসমান বলেন, আগামী দিনে খুব খারাপ সময় আসছে। সামনে বড় ধরনের একটা লড়াই হবে। এটা আমাদের স্বাধীনতার অস্তিত্বের লড়াই, মানচিত্রকে টিকিয়ে রাখার লড়াই, মানচিত্রের উপর কেউ যেন আঘাত না করতে পারে সেদিকে সবাই কে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ লড়াইটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন লড়াই। এ লড়াইয়ে নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করতে আশীর্বাদ কামনা করছি।
তিনি বলেন, যারা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছেন কিংবা দেশ-বিদেশের ষড়যন্ত্রে মনে করছেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করবেন; তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে খেলার উপযুক্ত কোন প্লেয়ারই হননি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সহসভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দারসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতকার্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD