1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ময়মনসিংহ নগরীর ল্যাংড়া মোড়ে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পঠিত

ময়মনসিংহ নগরীর ল্যাংড়া মোড়ে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

খায়রুল বাশার, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ নগরের  ভাটিকাশর বড় বাড়ী ল্যাংড়া  মোড়ে অগিকান্ডে  রুবেল মিয়ার রাইসা জেনারেল স্টোর  পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী  জানান, সোমবার  রাত্র ২ টার দিকে রুবেল মিয়ার রাইসা জেনারেল স্টোরে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিস খবর দিলে, ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তবে ততক্ষণে রুবেল মিয়ার দোকানের সমগ্র মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭/৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা  যায়। ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া  জানান, তার দোকান টিতে  মালামাল ও নগদ টাকাসহ প্রায় সাড় ৭/৮ লাখ টাকার মালামাল ছিল। দোকানের  কোন মালামাল রক্ষা করতে পারেন নি। রুবেল মিয়া  জানান, আমি সারাজীবনে যা সঞ্চয় করেছিলাম তা নিমেষেই পুুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাকে সর্বস্বাস্ত হয়ে খোলা আকাশের নিচে ব্যবসা  করতে হবে বলে জানান। দীর্ঘ তিন বছর যাবত রুবেল মিয়া জমির মালিকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে সততার সহিত ব্যবসা পরিচালনা করছেন। এই ব্যবসা পরিচালনা করে রুবেল মিয়া, বাবা, মা, স্ত্রী,ছেলে, মেয়ে, মোট সাত জনের আর্থিক যোগান ও পরিবারের সার্বিক প্রয়োজন মেটাতেন। দোকান টি পুড়ে যাওয়াই রুবেল মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই রুবেল মিয়া পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানটি চালু করতে সরকারি সাহায্য-সহযোগিতা কামনা করছেন। যদি সরকারি বা বেসরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা পান। তবে পুনরায় ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারবেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগিকান্ডের  সূত্রপাত হতে পারে বলে জানান  ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD