1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

আরএমপিতে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

আরএমপিতে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

_____________রাজশাহী ব্যুরো

গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত সাড়ে ৮ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স ব্যাডমিন্টন গ্রাউন্ডে আরএমপি’র উদ্যোগে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আরএমপি’র সম্মানিত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম জুটি ২-১ সেটে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মো: নূর আলম সিদ্দিকীর জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে কমিশনার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ প্রতিযোগিতা শুরু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD