1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা।

_________রাজশাহী ব্যুরো

রাজশাহী রেলস্টেশনের প্লাটফর্মে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা করা হয়েছে।

ওই আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তার গ্রামের বাড়ি রাজশাহী উপজেলার গোদাগাড়ী থানা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝে এঘটনা ঘটে।

বোয়ালিয়া থানা আনসার ও ভিডিপির কর্মকর্তা সুজন রানা বলেন, বাংলাবান্ধা ট্রেন থেকে তিনজন যাত্রী নেমে এক নং প্লাটফর্মে বসে সিগারেট খাচ্ছিল। এ সময় আনসার সদস্য মাইনুল ইসলাম তাদের সিগারেট খেতে নিষেধ করে এবং চলে যেতে বলেন। কথা বলার এক পর্যায় একজন যাত্রী মাইনুল ইসলামের বুকের বাম পাশে ঘুষি মারে। তৎক্ষনাত তার নাক ও মুখ দিয়ে রক্ত ক্ষরণ হয়।

পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনাই একজন আসামিকে গ্রেফতার করেছে জিআরপি থানা পুলিশ।

আসামীর নাম ঠিকানা উদ্ধার করা যায়নি। তবে গ্রেফতারকৃত আসামি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD