1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

অক্টোবরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন : বিমান প্রতিমন্ত্রী – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৪০ বার পঠিত

নয়া কণ্ঠ ডেস্ক

অক্টোবরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন জানালেন বিমান প্রতিমন্ত্রী


আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
রোববার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ইউক্রেন- রাশিয়া যুদ্ধ ও করোনাকে দায়ী করে এসময় তিনি বলেন, ২০১৯ সালের করোনার যে অভিঘাত সেই পরিস্থিতি মোকাবিলা করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা। সেই সময়ে আমাদের এই বিপুল সংখ্যক টাকার বাজেট নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক ভূমিকা সরকারের পক্ষ থেকে।
বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিমান সেক্টরে বড় ধরনের একটি বিপ্লব সাধিত হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ হাজার ১১৮ কোটি টাকা ব্যয়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ সমাপ্তির পথে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এই টার্মিণাল উদ্বোধন করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি।
এই টার্মিনাল নির্মাণ হলে বিশ্বের অন্যতম আধুনিক টার্মিনাল হিসাবে আমাদের দেশে পরিচালিত হবে। এর মোট আয়তন হবে ৩ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে যাত্রী পরিবহন ক্ষমতা হবে ২০ মিলিয়ন।’
মাহবুব আলী বলেন, আমরা শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধি করেছি। বিমানবন্দর এক্সটেনশনের জন্য আমরা পরামর্শক নিয়োগ দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ কক্সবাজার বিমানবন্দর যেহেতু আন্তর্জাতিক রুটের মধ্যে পড়েছে সেই বিমানবন্দরে যাতে রিফুয়েলিং সেন্টার হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়ে পর্যটন শহর কক্সবাজারে যেন সারাবিশ্ব থেকে বিমান নিয়ে সরাসরি কক্সবাজার নামতে পারে সেজন্য এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে রূপ দিতে পুরোদমে কাজ এগিয়ে চলেছে।
পর্যটন খাত প্রসঙ্গে তিনি বলেন, পর্যটন মহাপরিকল্পনা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আর এক মাসের মধ্যেই আমরা সেই মহাপরিকল্পনাটি গ্রহণ করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD