1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

৫ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী রোকসানা গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

৫ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী রোকসানা গ্রেফতার ।

___________রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জ জেলার দুর্গম চর এলাকা থেকে ৫ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী রোকসানাকে (৩৮) গত শুক্রবার (১৯ জানুয়ারি ) সকাল ৫ টার সময় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোকসানা চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামের মো. আলমের স্ত্রী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোছা. রোকসানার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রেখেছে।

বিষয়টি জানা মাত্রই র‌্যাবের টিম পদ্মা নদী ও দুর্গম চর পার হয়ে বাড়ীর চতুরদিক ঘেরাও করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টা করে। পরে নারী র‌্যাব সদস্যের সহায়তায় মহিলাটিকে হাতে নাতে আটক করে।

পরবর্তীতে আটককৃত মহিলার বসতবাড়ী তল্লাশী করে বাড়ীর আঙ্গিনায় বিশেষ কায়দায় মাটির ২ ফিট নিচে থেকে হেরোইন গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ৫ কোটি ১০ লাখ টাকা। আটককৃত মহিলা জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বাড়ী সীমান্তবর্তী হওয়ার সুবাদে সে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছে এঘটনায় আটকৃত মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD