1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

পাউবো রাজশাহী ঠিকাদার কল্যাণ পরিষদের মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

পাউবো রাজশাহী ঠিকাদার কল্যাণ পরিষদের মানববন্ধন

_____________রাজশাহী ব্যুরো

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তর- পশ্চিমাঞ্চল রাজশাহীর আওতায় বাস্তবায়িত জরুরি আপদকালীন ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের দীর্ঘদিনের বকেয়া অর্থ পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাউবো রাজশাহী ঠিকাদার কল্যাণ পরিষদ।

১৭ জানুয়ারি, বুধবার বেলা ১১ টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী পানি উন্নয়ন বোড়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সকল ঠিকাদাররা অংশ নেন।

এসময় পাউবো ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপদকালীন পদ্মা নদী রক্ষায় সবার আগে ছুটে আসেন পাউবোর ঠিকাদাররা। তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও বকেয়া অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয় না। এ বিষয়ে স্থানীয় পাউবো কর্মকর্তা ও প্রকৌশলীরাও উদাসীন রয়েছেন বলে অভিযোগ করেছেন মানববন্ধনের ঠিকাদাররা ।

তারা আরো বলেন, গত তিন বছর ধরে বর্তমান সময় পর্যন্ত রাজশাহী পওর বিভাগের আপদকালীন কাজের বকেয়া পড়েছে ১৩ কোটি টাকা। এছাড়া পাবনা ও বগুড়া পওর সার্কেলের ঠিকাদাররা বকেয়া থেকে বঞ্চিত রয়েছে।

মানববন্ধন শেষে রাজশাহীর এক ঠিকাদার জানান, তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কাজ করছেন। এর মধ্যে রাজশাহীতে ৩শ ৫০ কোটি ও চাঁপাইনবাবগঞ্জে ৩০০ কোটি টাকা প্রকল্পে বকেয়া রয়েছে। এ নিয়ে ঠিকাদাররা বারবার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেও কোনো সুরাহা হয় নি।

বক্তারা আরও বলেন, পাওনাদারদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। ঋনের দায়ে জর্জরিত । জিও ব্যাগ , সিমেন্ট, পাথর ও বালুর দাম বকেয়া রয়েছে। শ্রমিকের মজুরি পরিশোধ হয় নি। তাই দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড় না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ পরিষদের আহ্বায়ক জামাত খান মানববন্ধনে বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ মিলে প্রায় ৩৫ জন ঠিকাদার রয়েছেন। বিশাল টাকা বকেয়ার কারণে চরম হতাশায় ভুগছেন তারা।

তিনি বলেন, বাকীতে কাজ করে সময়মতো অর্থ পরিশোধ না করলে আগামীতে ঠিকাদাররা আপদকালীন কাজ করার আগ্রহ পাবেনা।

বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ পরিষদের আহ্বায়ক জামাত খান, উপদেষ্টা তপন সেন, সিনিয়র ঠিকাদার খন্দকার হাসান কবীর, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবী রণি, ঠিকাদার কেএম জুবায়েদ প্রমুখ।

পরে ঠিকাদার কল্যাণ পরিষদের ব্যানারে বাপাউবোর মহাপরিচালক বরাবর রাজশাহী পাউবো জোনের প্রধান প্রকৌশলীর মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।

পরে ডাকযোগে স্মারকলিপির অনুলিপি অর্থমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাপাউবোর মহাপরিচালক, পরিচালন ও রক্ষণাবেক্ষণের প্রধান প্রকৌশলী বরাবরও পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD