1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহী হতে নওগাঁগামী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পঠিত

রাজশাহী হতে নওগাঁগামী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা নিহত

____________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া মোড়ে রাজশাহী হতে নওগাঁগামী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ৬০ বছর বয়সী এক মহিলা নিহত হয়। আরএমপি নিহত সেই মহিলার পরিচয় জানতে পারেনি ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর সাড়ে ১২ টায় অজ্ঞাতনামা ঐ মহিলা এয়ারপোর্ট থানার বায়া মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে মৃত দেহ উদ্ধার করে। মৃত দেহটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে । এ বিষয়ে এয়ারপোর্ট থানায় সড়ক পরিবহণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আর এম পির পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তি উক্ত মহিলার পরিচয় অথবা সন্ধান জেনে থাকেন, তাহলে অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানার মোবা: ০১৩২০-০৬১৭৮১ ও আরএমপি কন্ট্রোল রুম, মোবা:০১৩২০-০৬৩৯৯৮ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD