1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

মান্দাবাসীর জনগনের ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত সাংসদ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

মান্দাবাসীর জনগনের ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত সাংসদ

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি :গত ৭ই জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (৪৯) আসনে নব নির্বাচিত সাংসদ এস এম ব্রহানী সুলতান মাহমুদ (গামা) গতকাল শনিবার শপথ গ্রহণ শেষে তার নিজ এলাকা মান্দায় আসেন। মান্দাবাসী তথা মান্দার আপমর জনগন তাদের নতুন এমপি কে বরন করতে গণসংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে হাজার মানুষের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন।
মন্দার কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা সংসদ মান্দা উপজেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এর পর একে একে উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর পর ব্রহানী সুলতান মাহমুদ গামা তার বক্তব্যর শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নেতা কর্মীদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন তার গায়ের চামড়া খুলে দিলে মান্দার মানুষের ঋন শোধ হবেনা,তিনি মান্দার মাটি ও মানুষের নেতা হিসেবে কাজ করতে চান,মান্দার মানুষের উপকারে তিনি সকলের সহযোগিতা চান। গনতান্ত্রিক রাষ্ট্রের জনগন আমাদের গনতান্ত্রিক উপায়ে প্রতিনিধি নির্বাচন করেছে বঙ্গবন্ধুর আদর্শে আমি জনগনের সেবা করতে চাই। তিনি তার বক্তব্যে ফিদেল কাস্ত্রোর একটি বক্তব্যর বিবৃতি দিয়ে বলেন আমি শোষিতের পক্ষে। সবিশেষ তিনি তার ভুল ত্রুটি শুধরে আবাসিক এমপি হিসেবে মানুষের সেবা করতে চান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ খলিলুর রহমান বিশ্বাস যিনি ব্রহানী সুলতান মাহমুদ গামার নির্বাচনি প্রচারনার দায়িত্বে ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মন্ডল, সহ-সভাপতি বাবু প্রবীন কুমার সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুল লতিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আনুমানিক বেলা ১.২০ মিনিটে রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরে পৌঁছালে নেতা কর্মীরা তাকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে তাকে গ্রহন করে। এর পর তিনি ঐতিহাসিক কুসুম্বা মসজিদ নামাজ আদায় করে অনুষ্ঠানে যোগদান করেন।
মোয়াজ্জেম হোসেন নওগাঁ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD