1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে রফিকুল সভাপতি,রকি সা:সম্পাদক নির্বাচিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বার পঠিত

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে রফিকুল সভাপতি,রকি সা:সম্পাদক নির্বাচিত

জিয়াউল কবীর ঃ জেলা প্রতিনিধি

তিন বছর মেয়াদি রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কমিটির নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সভাপতি ও সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রিমন রহমান ও দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এই চারটি পদে ভোটগ্রহণ করা হয়।
এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর ফটোসাংবাদিক সালাহ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শনিবার ভোটগ্রহণকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান আলম। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন শ্রম অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মিজানুর রহমানসহ দুই সদস্যের প্রতিনিধি দল।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮১ জন। এর মধ্যে ৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ৩টায় ভোট গ্রহণ শেষে করে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD