1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

প্রচন্ড শীতে দুর্বিষহ অবস্থায় দেশের মানুষ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পঠিত

প্রচন্ড শীতে দুর্বিষহ অবস্থায় দেশের মানুষ।

বিশেষ প্রতিনিধি :মোঃ সোহেল রানা

হাড় কাঁপানো শীতে কাঁপছে সারাদেশ। এরমধ্যে দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক জেলায় বিস্তার লাভ করতে পারে। তবে শীতের তীব্রতা শনিবার থেকে কিছুটা কমতে শুরু করলেও দাপট আরও কয়েক দিন চলমান থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শীতের তীব্রতা শনিবার (১৩ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে। তবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে ফের কোথাও কোথাও শীতের তীব্রতা বাড়তে পারে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

অন্যদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশা কাটারও তেমন সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD