1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীতে আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পঠিত

রাজশাহীতে আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন

মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রাজশাহী বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান , তিনি সন্ধ্যার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পান । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায় । স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন ।

তিনি আরও বলেন, কি ভাবে এবং কোথায় থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি। এখন পর্যন্ত কোন হতাহতের খবরও মেলেনি। তবে আগুন লাগার কারণে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। এক ঘন্টা ধরে আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটের অনেক ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্থ করে ।

রাজশাহী জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান , তাদের ৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এক নম্বর গদির স্বত্বাধিকারী স্বপন বলেন, ওই গুদামে কাপড় ও অন্যান্য পণ্য রাখা থাকে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আস্বস্ত করে শান্তনা দান করেন।

কি পরিমাণ ক্ষতি সাধন হয়েছে তা পরবর্তীতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD