1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নওগাঁর ৩টি আসনে নৌকা ও ২টি আসনে ট্রাক (স্বতন্ত্র) বেসরকারীভাবে জয়ী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পঠিত

নওগাঁর ৩টি আসনে নৌকা ও ২টি আসনে ট্রাক (স্বতন্ত্র) বেসরকারীভাবে জয়ী

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৫টি আসনের মধ্যে ৫টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে নওগাঁ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে সৌরন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৫ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ আসন থেকে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

নওগাঁ-১ আসনে নৌকা প্রতিকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বেসরকারী জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ট্রাক প্রতিকের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।

নওগাঁ-৩ আসনে নৌকা প্রতিকের প্রার্থী সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতী বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৮৪ হাজার ২৮৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ট্রাক ৪০ হাজার ৬৮২ ভোট।

নওগাঁ-৪ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৮০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী নহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট।

নওগাঁ-৫ আসনে নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৭১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতিকের প্রার্থী দেওয়ান ছোকার আহম্মেদ শিষান পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট।

নওগাঁ-৬ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ওমর ফারুক বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৬০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD