1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহী-১ আসনের ১৭টি কেন্দ্রের একটিতেও ভোট পাননি মাহিয়া মাহি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পঠিত

রাজশাহী-১ আসনের ১৭টি কেন্দ্রের একটিতেও ভোট পাননি মাহিয়া মাহি ।

_________রাজশাহী ব্যুরো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের ১৭টি ভোটকেন্দ্রে কোনো ভোট পাননি স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহি)। (৭ জানুয়ারি) রবিবার রাত ৮টার দিকে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

মাহিয়া মাহি ছাড়াও তৃণমূল বিএনপির জামাল খান দুদুর সোনালী আঁশ, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহার নোঙ্গর ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুদ্দিনও এই ১৭টি আসনে কোনো ভোট পাননি।

রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটি থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ১৭ কেন্দ্রে ৯ হাজার ৪১৬ ভোট পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৭৫ ভোট, আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ৩১২টি, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে পেয়েছেন ৩৫টি ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ভোট পেয়েছেন ২৭টি ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ভোট পেয়েছেন ৮৬টি।

এ ছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রাব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ৮৬ ভোট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD