1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সিরাজগঞ্জে ৬টি আসনেই নৌকা প্রার্থীর জয়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পঠিত

 

সিরাজগঞ্জে ৬টি আসনেই নৌকা প্রার্থীর জয়

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা ঃ

সিরাজগঞ্জ জেলায় জাতীয় সংসদ নির্বাচনের ছয়টি আসনেই জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী তীব্র প্রতিদ্বন্দিতা করলেও বাকিগুলোতে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। রোববার ( ৭জানুয়ারি) রাত ৯ টার দিকে বিভিন্ন সহকারি রিটার্নিং কার্যালয় এর ফলাফল থেকে জানা যায় সিরাজগঞ্জ -১ আসনে ১৭৩ টি ভোটকেন্দ্রের মধ্যে সব কয়টির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) ২ লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট।
সিরাজগঞ্জ -২ আসনে ১৪৫টি কেন্দ্রের সব কয়টির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: জান্নাত আরা হেনরী (নৌকা) পেয়েছেন ১লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু (লাঙ্গল) পেয়েছেন ৪হাজার ৫৮০ ভোট।
সিরাজগঞ্জ -৩ আসনে ১৫৩ টি কেন্দ্রের সব কয়টির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী ডা:আব্দুল আজিজ (নৌকা) ১ লাখ ১৭হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল) পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।
সিরাজগঞ্জ -৪ আসনে ১৩৭ টি কেন্দ্রের সবকয়টির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সুফি (নৌকা) ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিলটন প্রামানিক (লাঙ্গল) পেয়েছেন ৭০৮৮ ভোট।
সিরাজগঞ্জ -৫ আসনে ১২৪টি ভোট কেন্দ্রের সব কয়টির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মুমিন মন্ডল (নৌকা) ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।
সিরাজগঞ্জ -৬ আসনে মোট ১৬০ টি ভোট কেন্দ্রের মধ্যে সব কয়টির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলাম (নৌকা) ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমুল হক মিরু স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ২৬ হাজার ৬৭৬ ভোট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD