1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র।

_____রাজশাহী ব্যুরো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ০৭ ই জানুয়ারি রবিবার বেলা ১২টায় রাজশাহী নগরীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন রাসিক মেয়র।

ভোট প্রদান শেষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে নূন্যতম ৪০ থেকে ৪৫ শতাংশ মতো ভোট পড়বে বলে আশা করছি।

তিনি আরো বলেন, বিএনপি ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে এসেছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র তার ছাপ পড়েনি, প্রভাব পড়েনি। মানুষ আসলে নেতিবাচক কর্মসূচি, ধ্বংসাত্মক কর্মসূচি পছন্দ করে না। সেটি প্রমাণিত হয়ে গেছে এবং আজকে আরো বেশি করে প্রমাণিত হলো।

রাসিক মেয়র বলেন, আমরা আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন ও ফলাফল প্রকাশের পরে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটিবার সরকার গঠন করবে। তিনি আরো ৫টি বছর বাংলাদেশের মানুষকে উন্নয়ন দেবেন, মানুষের সার্বিক মঙ্গল করবেন।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD