1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নওগাঁ -৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন ও ভাংচুর। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

নওগাঁ -৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন ও ভাংচুর _____________________________________

শাহাবউদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রাচারণার শেষ দিনে নওগাঁয় নৌকা মার্কার পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাংচুর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদর -৫ আসনের পৌর এলাকার দুটি, শৈলগাছি ইউনিয়নের দুটি এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সুত্রে জানা যায়- ভোর রাতে কে বা কারা পৌর এলাকার চকপ্রসাদ হিন্দুপাড়া ও আনন্দ নগর মধ্যপাড়া এলাকার দুটি ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে। অপরদিকে সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের চকচাপাই ও মাস্টারের মোড় এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে ঘটনা ঘটায় কাউকে শনাক্ত করা যায় নি বলে স্থানীয়রা জানান ।

এ বিষয়ে সদর মডেল থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান- রাতে কে বা কারা হঠাৎ সেখানে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর চালায়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায় এবং ক্যাম্পটি ভেঙ্গে ফেলা হয় । ভাংচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল। ওসি আরো জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD