1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক বিপুল পরিমান কোকেন, হেরোইন, ইয়াবা উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক বিপুল পরিমান কোকেন, হেরোইন, ইয়াবা উদ্ধার

মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত হতে ভারতীয় ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭১০৫ পিস ইয়াবা ও ৩৪০ রুপি (ভারতীয় টাকা) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) ভোর ৫ টার সময় মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মোঃ সাহেব আলী (৩০), পিতা-মাহবুল আলম এর বাড়ী তল্লাশী করে ভারতীয় ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭১০৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি টহলদল, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি বুঝতে পেরে মোঃ সাহেব আলী তার স্ত্রীকে সাথে নিয়ে পলিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ৫৩ বিজিবি।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD