1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

নাশকতার আশঙ্কায় পশ্চিমাঞ্চলে দুইটি ট্রেন চলাচল বন্ধ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

নাশকতার আশঙ্কায় পশ্চিমাঞ্চলে দুইটি ট্রেন চলাচল বন্ধ ।

_________রাজশাহী ব্যুরো

নাশকতার আশঙ্কায় রাজশাহী-পার্বতীপুর রুটের মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ট্রেনটির চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়।

এতে বলা হয়, হরতাল-অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষে পার্বতীপুর -রাজশাহী -পার্বতীপুর রেলপথে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেন ও ঈশ্বরদী – রাজশাহী – রহনপুর চলাচলকারি কমিউটার ট্রেন ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন ।

উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে দুপুর ১টায় পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যেত আর পার্বর্তীপুর থেকে ভোর ৩.১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসতো। অন্যদিকে পাবনার ঈশ্বরদী থেকে ভোর ৫.৩০টায় রাজশাহী – রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে আসতো।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে জানান, সর্বশেষ গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। লোকাল ট্রেনে নাশকতার চেষ্টা হচ্ছে বেশী। গত ১৭ ডিসেম্বর জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় দৃর্বৃত্তরা। এতে বগির কয়েকটি সিট পুড়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে লোকাল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে আপাতত দুইটি লোকাল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ট্রেন ২টি চালু করা হবে। তবে ধারণা করা হচ্ছে নির্বাচনের পূর্বে বন্ধ ট্রেনগুলো আর চালু করা হবে না ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD