1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ দুবাই যাত্রী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ গ্রেফতার যাত্রী

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের সোনাসহ মো. ফজলে রাব্বী নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দুবাই থেকে ঢাকায় এসেছিলেন।

আজ বৃহস্পতিবার ৭ ই ডিসেম্বর সকালে বিমানবন্দরে সে যাত্রীকে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের সিটের নিচ থেকে ৪৮টি স্বর্ণের বার এবং তাঁর কাছ থেকে আরও একটি বার জব্দ করা হয়।জব্দ করা এসব স্বর্ণের ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম এবং বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে আগত যাত্রী ফজলে রাব্বীকে শনাক্ত করে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের ৩১ এফ ও ৩২ এফ এর নিচের লাইফ ভেস্ট থেকে ৪৮ পিস স্বর্ণের বার এবং তাঁর কাছ থেকে আরও ১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অপরাধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD