1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

পাশের হার এবং জিপিএ-৫ কমেছে চট্টগ্রাম বোর্ডে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

পাশের হার এবং জিপিএ-৫ কমেছে চট্টগ্রাম বোর্ডে

স্টাফ রিপোর্টার ,অভি খায়রুল ইসলাম।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষা পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন ৭৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থ। গত বছর পাশের হার ছিলো ৮০ দশমিক ৫০ শতাংশ। এবার, দেশের এই শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩৩৯ জন। গত বছর এই সংখ্যা ছিলো ১২ হাজার ৬৭০ জন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলানায়তনে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

ফলাফল ঘোষণার সময় জানানো হয়, চট্টগ্রাম বোর্ডে ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯টি কলেজের ১ লাখ ১ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। এদের মধ্যে পাস করেছেন ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৪৫৪ জন।

এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৮৮ দশমিক ৪৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৬৫ দশমিক ২২ শতাংশ।

ফলাফল ঘোষণার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD