
ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী কাঁচা বাজার থেকে সাইকেল চুরির ঘটনায় টিটু ইসলাম (২৪) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এ সময় তাকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত টিটু ইসলাম ফুলবাড়ী উপজেলার কাটা বাড়ী এলাকার মাসুদ রানার ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর (১৯/১১/২০২৬) ফুলবাড়ী কাঁচা বাজার থেকে শ্রী সজীব পালের একটি সাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযুক্ত টিটু ইসলামকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।
পরবর্তীতে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোত্তালেব হোসেন আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করেন। সেখানে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।